Friday, August 9, 2013

অভীনয়

Standard
সিনেমা নাটকে যারা অভীনয় করে তার চেয়ে বড় অভীনেতা মনে হয়, নিজেকে ।
আসলে আমার মনে হয় দুনিয়ার প্রত্যেক টা মানুষ এক একটা বড় মাপের অভীনেতা ।
মানুষের জন্মের সময় যে কান্না করে সেটা বাদে, দুনিয়ায় যা করে সব অভীনয় ।

শত কষ্টের বোঝা বুকের মধ্যে বয়ে নিয়েও চলতে হয় হাসিমুখে ।
বলতে হয় ভাল আছি । আহ, কি শান্তি ।
মাঝে মাঝে নিজেকে অনেক বড় মাপের প্রতারক মনে হয় ।
প্রতারনা অন্য কারো সাথে না, প্রতারনা করি নিজের মনের সাথে ।
ঠোট দুটো ফাক করে , কয়েকটা দাত বের করা কোন কঠিন কাজ নয়।
দাত বের হলেই সবাই ভাবে হাসতেছি , কি মজা ।
দাত গুলো যখন বের করি তখন ভেতর থেকে মন টা শুধু আফসোস করে,
মনের যদি দুটো হাত থাকত, তাহলে মনে ঠোট দুটোকে চেপে ,
শেলাই করে দিত ।

লেখকঃ- সাদিক রাহমান

সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!

0 comments:

Post a Comment