Saturday, September 20, 2014

স্থবিরতা

Standard

আমি যে অপরাহ্ন চাইনি; একটি বিস্তৃত সকাল চেয়েছি মাত্র ।
রাত্রী শেষে তারাগুলো নিভূ নিভূ
আর আমার রঙ্গিন স্বপ্নগুলো ধোয়াটে সাদা কালো

ঐ দূর নক্ষত্রের কল্পনায় আমি বিলীন হই
আনমনে ধোয়াটে কাব্য গুলো লিখে রাখি।

পাখা চাই,
প্রজাপতির নয়, পিপড়ার পাখা,
উড়ে যাব আলোর শিখার দিকে,
জানি পুড়ে মরব-
তবু স্থবিরতা চাই না।

উষ্ণতার খোজে আমি,
শ্বাসরুদ্ধ নীরবতা
ঝাপ দিতে চাই আগুনে ,
জানি ভস্ম হয়ে যাব ক্ষনিকেই।
তবু স্থবিরতা চাইনা।

লেখকঃ- সাদিক রাহমান

সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!

Tuesday, September 16, 2014

ধূলি মাখা পৃথিবী

Standard
হারানো দিনের খোজে...
দুর্বোধ্য ছায়াদের মাঝে...
মিশে ছিলাম, মিশে আছি, মিশে থাকব...

ধুলো পড়া আমার ঘরে...
স্মৃতির অন্ধকারে...
আমার অগোছালো চুলের মতই এলোমেলো আমি...
ছিলাম জন্মান্তরে, আছি এখনো তেমনি, থাকব এভাবেই...

জীবন্ত স্মৃতির ভীড়ে...
প্রাগৈতিহাসিক কোন অজনা সুরে...
ভাঙ্গা এপিটাফের ক্ষয়ে যাওয়া লেখা আমি...
ছিলাম আজন্ম কাল ধরে, আছি অন্ধকারের নির্জীবতায়, থাকব অনন্ত কাল ধরে...

তবুও খুজতে এসো না...
আমার এই এলোমেলো ধূলি মাখা পৃথিবী ,তোমার জন্য নয়...
তাই মনে রেখ না আমায়...
প্রথম দিনের মতই অভিযোগহীন আমি...
আলোকিত আকাশের রহস্যময় কৃষ্ণবিবর আমি...
পথিকের ফেলে দেওয়া ছিন্ন কাগজের টুকরা আমি-
কেবল সরলরেখার সমাপ্তির শেষবিন্দুতে গাঢ় আমি...

আমি এখন সাদা খাতায়,
ইরেজারে মুঝে ফেলা আবছা পেন্সিলের দাগ...
যেকোন সময় মিলিয়ে যাবো...
আমার সত্ত্বায়, আমার অন্ধকারে...

লেখকঃ- সাদিক রাহমান

সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!

Friday, September 12, 2014

বিষন্নতা

Standard
বিষন্নতার যদি কোন দরজা থাকত, তাহলে দরজাটাকে তালা মেরে চাবি ছুড়ে ফেলে দিতাম সমুদ্রে।
হঠাত করেই কি যেন এক বিষণ্ণতা আর অস্থিরতা জমাট বাধে।
রিক্সার হুড ফেলে ছুটে চলা মানুষের মুখে

থেমে আসা ফিনফিনে বৃষ্টির আদর ভালো লাগেনা আর ।
দিনের আকাশে মেঘ করা আঁধার
আর মাঝে মাঝে উঁকি দেয়া রোদের নম্রতা
চোখ মেলে দেখি আনমনে,

মেঘ গুলো ঝড়তে থাকে তার আপন নিয়মেই,
বিষন্নতার কপাট যেন খুলে যায় অকারনেই,

হয়তো বৃষ্টি থামবে,
গাছের বৃষ্টি ধোয়া পাতাগুলো আরো সবুজে সাজবে,
তবু বিষন্নতা ছাড়বে না আমাকে ।

আমাকে নিয়ে ভেবোনা,
তোমাকে নিয়ে এখনো ভাবি,
তাই জীবনকে সাজানোর স্বাগতম বাণীটা এখনো দিতে পারিনা।
তুমি সুখে থেকো।

লেখকঃ- সাদিক রাহমান

সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!

Thursday, September 11, 2014

পুরোনো আমি

Standard
ঘরের কোনে মাকড়শার জাল মুখ খোলা কলম আকুতি জানায়,
"জেগে ওঠো, আবার লেখো নতুন করে " আমি আড়মোড়া ভেঙ্গে উঠি, ধুলো ঝেড়ে কবিতার খাতা খুলে বসি,

কিন্তু নতুন কোন লেখা আর আসেনা মনে
আমার কল্পনায়, আমার কান্নায়,
আমার হাসিতে সেই পুরোনো আমি

শেষের ডাকে সাড়া দিয়ে মহাকালের দেনা মিটানো
প্রাণের আর্তচিৎকারে ভীত আমি,-
অমর একটি মহাকাল চেয়েছি

সমাজে উঁচু নিচুর ভেদাভেদ আর পশুত্বের কালিমা দেখে
একটি নতুন সভ্যতার সন্ধান করেছি আমি
একটি কবিতার জন্মে তৃষ্ণার্ত আমি নতুন কবিতার জন্ম দিতে চেয়েছি

সোনালি গোধূলি আর রুপালি জ্যোছনা আমারো যেন হয়
সময়ের অলিতে গলিতে এটা ওটার মায়াজালে
পাওয়া না পাওয়ার সংমিশ্রণে
মনের একটি একটি করে কপাট উন্মোচন করেছি

ভূলগুলো মুছে জীবনকে ঘষে মেজে শুরু করতে গিয়ে অবাক নয়নে দেখি
জীবন কবে থেকে যেন শুরু হয়ে আছে
যতই নতুন এক আমি'র সন্ধান করিনা কেন
জন্ম থেকে জন্মান্তরে রয়ে গেছি সেই পুরোনো আমি