Saturday, July 26, 2014

ল্যাম্প পোষ্ট

Standard
যদি কোন গভীর রাতে আমি একলা কোনও ল্যাম্প পোষ্টের মত
থেমে যাই রাতের নিস্তব্দতায় অজস্র দুঃখের সাক্ষী হতে
অথবা শেষ রাতের নিঃসঙ্গ জ্যোৎস্নার মত একা হই
আমার কোন দুঃখ নেই

যদি আমার জীবন মানে থেমে যাওয়া হৃৎপিণ্ডের কাব্য হয়
জেনে রেখ আমি একলা , আমার কোনও দুঃখ নেই।
হয়ত আমার সারাটি রাত্রি যাবে প্রাগৈতিহাসিক দীর্ঘশ্বাসের মত।
ভোরের একটু আগে লগ্ন পেরোনো আঁধার
নিয়ে যাবে আমার শেষ নিঃশ্বাস।

লেখকঃ- সাদিক রাহমান

সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!

Wednesday, July 2, 2014

অন্ধকার নির্লজ্জ রাত

Standard
অন্ধকার নির্লজ্জ রাত
নির্লজ্জ রাত
তোমার বুকে মাথা রেখে তন্দ্রাছন্ন হই
আজ তুমি কেবলই রক্তে মাংসে গড়া নারী
তুমি আজ প্রেমিকা নও

– কোথায় হারিয়ে গেছে বনলতা সেন,
নারীর হৃদয় আজ নিরাসক্ত, নিথর ভাঙ্গা কাচের মত
-বাসি বকুল ফুলের মিষ্টিগন্ধ
মুছে গেছে তোমার হৃদয় থেকে।

-অলৌকিক হাসির স্রোত
শুঁকিয়ে গেছে প্রাগৈতিহাসিক অন্ধকারে।
-আজ প্রেম নেই পৃথিবীতে
কেবল কামনার লকলকে জিব।
-নাবালক চাঁদ তাই হাই তোলে

লৌকিক মেঘের আড়ালে।
-ক্লান্ত রাত্রির বুক ফালি ফালি করে
জেগে আছে আমার প্রেমার্ত চোখ।
-প্রবাহমান পৃথিবী আজ ইষৎ হাসে
নিথর মানুষ নিরংকুশ।

একবিংশ শতাব্দীর হৃদয়ে।
এখন আর অপেক্ষা নেই, নেই ব্যথিত হৃদয়।
নিরবিচ্ছিন্ন যৌনতায়,
প্রেম ডুবেছে মলীন মৌনতায়।

-পৃথিবী অর্থময়,
বন্দর পুরুষদের হৃদয় আচ্ছন্ন করে আছে
বানিজ্যিক ধূলো।
-তবুও দুঃখ আছে, দুঃখ হয়।
দুঃখিত ঘড়ির কাঁটা কখনো থামেনা
অস্থির ভাঙ্গা বাতাসেও।
তবে নির্লজ্জ আধারে তারা বদলে যায়
নির্বোধ বেদনায়।