বুকের ভিতর জমাট বাধা শত কষ্ট নিয়েও মন খুলে কাদতে পারিনা। পুরুষ মানুষ যে, কাদতে মানা। কিন্তু বৃষ্টিতে কাদতে কোন সমস্যা হয় না। বৃষ্টির জল পরম মমতায় আমার চোখের জল গুলোকে নিজের জলের সাথে মিশিয়ে নেয়। কাদতে পারি প্রাণ ভরে।কেউ চোখের জল দেখতে পায়না। সবাই বৃষ্টির জল দেখে। তাই তো বৃষ্টিকে ভালবাসি।বৃষ্টির প্রতিটি ফোটা ধুয়ে দেয় অভীশপ্ত দীর্ঘশ্বাস গুলো।ক্ষনিকের জন্য হলেও তো শান্তি পাই কিছুটা।
লেখকঃ- সাদিক রাহমান
সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!
0 comments:
Post a Comment