যদি মন খারাপ হয়ে যায় অকারনেই ,
হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস,
তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই।
যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়-
তবে জেনো ভালবাসার স্পর্শ ছায়ায়
পাশেই আছি তোমার সব সময়।
যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয়
ঐ নীল জোছনার মত,
তাহলে দেখবে ভালবাসা নিয়ে দাঁড়িয়ে আছি
আমি তোমার পথে ।
হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস,
তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই।
যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়-
তবে জেনো ভালবাসার স্পর্শ ছায়ায়
পাশেই আছি তোমার সব সময়।
যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয়
ঐ নীল জোছনার মত,
তাহলে দেখবে ভালবাসা নিয়ে দাঁড়িয়ে আছি
আমি তোমার পথে ।
লেখকঃ- সাদিক রাহমান
সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!