Friday, September 13, 2013

অনুভূতি

Standard
মানুষ বড় অনুভূতিপ্রবণ । অভিমান সন্দেহ আশা আকাঙ্ক্ষা বেদনাবোধ ঘৃণা ঈর্ষা ক্রোধ হতাশা প্রভৃতির সহজ শিকার সে । তাই সব সময় তার দ্বারা শান্তি অন্বেষণের প্রয়াস সফল হয় না । তা ছাড়া জীবন যে বহু বিচিত্র পথে মানুষকে চালিত করে তার মধ্যে সে সর্বদা একটা বুদ্ধিগ্রাহ্য অর্থ আবিষ্কারে সক্ষমও হয় না । সেই জন্যেই সে পলায়নে শান্তি খোঁজে । পরস্পরকে বোঝবার চেষ্টা করলেও সে জানে যে পরস্পরের পূর্ণ উপলব্ধি অসম্ভব ।
তাই গভীর আবেগে ইউজিন ও’নীলের ভাষায় সে বলে উঠে… ” We’ve loved each other! We always will? Let’s remember only that, and not try to understand, or help things that cannot be helped _ the things life has done to us we cannot excuse or explain

লেখকঃ- সাদিক রাহমান

সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!

0 comments:

Post a Comment