সাদিক রাহমান
ফেসবুকে ফ্রেন্ড হোন অথবা অনুসরণ করুন
যদি কোন গভীর রাতে আমি একলা কোনও ল্যাম্প পোষ্টের মত
থেমে যাই রাতের নিস্তব্দতায় অজস্র দুঃখের সাক্ষী হতে
অথবা শেষ রাতের নিঃসঙ্গ জ্যোৎস্নার মত একা হই
আমার কোন দুঃখ নেই
যদি আমার জীবন মানে থেমে যাওয়া হৃৎপিণ্ডের কাব্য হয়
জেনে রেখ আমি একলা , আমার কোনও দুঃখ নেই।
হয়ত আমার সারাটি রাত্রি যাবে প্রাগৈতিহাসিক দীর্ঘশ্বাসের মত।
ভোরের একটু আগে লগ্ন পেরোনো আঁধার
নিয়ে যাবে আমার শেষ নিঃশ্বাস।