Wednesday, October 1, 2014

নতুন সকাল

Standard
ফেলে আসা সময়, দুর্বোধ্য অজানা মাদকতা- সে ফেলে আসা পথে,
কুড়িয়ে নেওয়া সব অর্বাচীন ভূল গুলো
জমিয়ে রেখেছি যত্ন করে স্মৃতির ডায়রির খাঁজে,
যদি কখনো ভাসিয়ে দেয় তোর চোখের জলে ....

আজ শহরের জনা জীর্ণ রাস্তায় হাঁটছে আমার সব ভুল
মনের চিলেকোঠা ছুঁয়ে আছে জমে থাকা যত জল,
প্রতিটি অঙ্গে আজ শুধু অপেক্ষা -- দূরের বিলাসী
হে মহিয়সী, আমি যে তার সুদুরের পিয়াসী।

জানি সব শেষ হয়ে গেছে অথবা হয়নি শুরু কিছু,
জীবনের নিরর্থকতা প্রেমহীন থেকে অর্থবহ হয় শুধু;

তবু মনের গহিনে গচ্ছিত রাখি সব স্মৃতি, দেখি বিদগ্ধ জোনাক --
কালো রাত শেষ হবে হয়ত, আবার শুরু হবে নতুন এক সকাল।

লেখকঃ- সাদিক রাহমান

সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!


0 comments:

Post a Comment