আমি তো প্রতিরাতেই নিরবতা চাইনি –
চাইনি নিজের কর্তব্য এড়িয়ে যেতে
আমি চেয়েছি কিছুটা শুন্যতা ,নিরবতা ,একটু অবসর ।।
শূন্যতা ঘিরে আছে আমার চারপাশ-
বিষণ্ণ মন,বিষণ্ণ যামিনী,
নিঃস্তব্ধতা খেলা করে কোলাহল মুখরিত ব্যস্ত নগরীর ভাজে ভাজে
কোথায় যেন ডাকাতিয়া সুরের করুন আর্তনাত কেঁদে ফেরে
আছরে পড়া কাঁচের ঝনঝন শব্দে ভেংগেচুরে তছনছ করে নিতে
মনের গভীরে বাসা বেঁধে থাকা এই নিঃস্বংগতা ভেঙ্গে দিতে।
শিরিষ কাগজে ঘসা স্কাল্পচারের মূর্তি খানি দেখি
অনভ্যাস্ত হাত বুলিয়ে চলি ভাস্কর্যের গায়ে
কোন এক বোদ্ধা খোঁজে কিংবা আমি খুঁজে বেড়াই
তোমার স্পর্শ ওই ভাস্কর্যের মূর্তির গায়।
একটু একটু করে যেন অবয়ব হয়ে ধরা পড় তুমি
ল্যাম্পোষ্টের আবছা আলোর মাঝে
তোমারই ছায়া যেন খুঁজে ফিরি আমি
আলোর দিশা রূপে আজো অন্ধকারের ভিরে।
স্বপ্নের মাঝে তুমি আছ, আছ তুমি আমারই কল্পনায়
হাত বাড়িয়ে আলো আধারে খুঁজি তোমায় ।
জানি আসবেনা—
আনমনে হাত চলে সিগারেটের বিসাক্ত ধোয়ার খোজে,
জলন্ত আক্ষেপে জ্বলতে থাকে হাতের ভাজে,
তারপর শেষ হয় এক সময়, আমিও শেষ হব একদিন এমনি ভাবে

লেখকঃ- সাদিক রাহমান
সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!

0 comments:
Post a Comment